করোনা আক্রান্ত কোপার আরও ১১ জন
আগে থেকেই ছিল শঙ্কা। করোনায় নাজেহাল অবস্থা ব্রাজিলের। সেখানেই হচ্ছে এবারের কোপা আমেরিকা। টুর্নামেন্ট শুরুর আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ভেনেজুয়েলার আট ফুটবলার। দুই দিন পর কোপা সংশ্লিদের করোনা আক্রান্ত হওয়ার সংখ্যাটা দাঁড়ায় ৩৩ জনে।
এবার নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা শনাক্তের খবর দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে কোপা সংশ্লিষ্ট মোট ৫২ জন করোনা আক্রান্ত হলেন। নতুন আক্রান্তদের মধ্যে দুই জন খেলোয়াড় ও বাকিরা অফিসিয়াল স্টাফদের মধ্যে কেউ বলে জানানো হয়েছে।
ব্রাজিলের করোনা পরিস্থিতির কারণে দেশটিতে এই সময়ে কোপা আয়োজন নিয়ে উঠেছিল প্রশ্ন। যেখানে এই অতিমারিতে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ মারা গেছেন সেখানে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রশ্নবিদ্ধ করেছিলেন বিশ্লেষকরা। তারপরও চলছে ১০ দেশের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের মাঠের লড়াই।
ফুটবলাররা করোনা আক্রান্ত হলেও যাতে টুর্নামেন্ট বন্ধ না হয় এই ব্যাপারে আগেভাগেই ব্যবস্থা নিয়ে রেখেছে কনমেবল। কোপায় অংশ নেওয়া সব দলগুলোকে ইচ্ছে মতো খেলোয়াড় বদলের অনুমতি দিয়েছে তারা।
এমএসএম / এমএসএম
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ