নড়াইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নড়াইল আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে সদর থানা পুলিশের একটি দল। গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে যশোর থেকে মো. সেলিম সরদার নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম সরদার নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের সলেমান সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবীর, উপ-পরির্দশক (এসআই) মো. সাফাত রহমান ও সঙ্গীয় ফোর্স যশোর জেলার কোতোয়ালি থানার ঝুমঝুমপুর ক্লাব মোড় এলাকা থেকে আসামি সেলিম সরদারকে গ্রেপ্তার করেন। তিনি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ রয়েছে। হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে নড়াইল সদর থানা এবং যশোর কোতোয়ালি থানায় একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে।
বিষয় টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির।
জামান / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন