ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিষেধাজ্ঞা শেষের আগে প্রথম দফায় স্বস্তি সাকিবের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৬:১২

গত শুক্রবার আবাহনীর লিমিটের বিপক্ষে রীতিমতো লঙ্কাকাণ্ড করে বসেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান। স্টাম্প ভাঙার কারণে ৩ ম্যাচ নিষিদ্ধ হন তিনি। সাকিব নিষেধাজ্ঞা পাওয়ার পর এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান ৩টি ম্যাচ খেলে ফেলেছে। আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে ফিরতে পারবেন সাকিব।

নিষেধাজ্ঞা পাওয়ার পর হোটেল ছেড়ে গিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। জৈব সুরক্ষা বলয় ভেঙে বাইরে যাওয়ার কারণে দলে যোগ দিতে নিয়ম অনুযায়ী দুবার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল পেতে হবে তাকে। এজন্য গত সোমবার প্রথম পিসিআর টেস্টের নমুন দিয়েছিলেন সাকিব। সে পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আজ (বুধবার) দ্বিতীয়বারের মতো নমুনা দিয়েছেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগের এক কর্তা বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে সাকিব হোটেল ছেড়ে বাইরে গিয়েছিলেন। নিয়ম অনুযায়ী সুরক্ষা বলয়ে ঢুকতে দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে তাকে। যার প্রথম পরীক্ষা হয়েছে সোমবার। সেদিনই ফল পেয়েছি, সেটি নেগেটিভ এসেছে। আজ দ্বিতীয় পরীক্ষার নমুনা দিয়ছেন সাকিব। এই পরীক্ষার ফল নেগেটিভ এলে তিনি হোটেলে দলের সঙ্গে যোগ দিতে পারবে।’

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড