ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রূপপুর প্রকল্পের বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় আপন দুই ভাই ‍আটক


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২২ বিকাল ৬:১৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় র‌্যাব কুষ্টিয়া থেকে আপন দু‍ই ভাই ভাঙ্গারি ব্যবসায়ীকে আটক করেছে। তাদের ঈশ্বরদী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কয়েক ধাপের নিরাপত্তার বাধা পার হয়ে দেশের একমাত্র প্রকল্প আরএনপিপি থেকে এতবড় চুরির ঘটনায় রাঘববোয়ালরা যেন পার পায়ে না যায় সে ব্যাপারে সুক্ষ্ম নজরদারি রাখার উপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল। ভাঙ্গারি ব্যবসায়ীদ্বয়কে আটক করেই যেন সান্ত্বনার ঢেঁকুর তোলা না হয়। সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রতি নজর রাখতে সচেতন মহলের দাবি। 

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দু’টি লেইভার ক্রেন থেকে ৬৫ লাখ টাকা মূল্যের গুরুত্বপূর্ণ  বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়। 

র‌্যাব-১২ আভিযানিক দলের তিনদিনের বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলার পৃথক দুইটি স্থান থেকে তাদের এই দুজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।  ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন-কুষ্টিয়া কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে সাইফুল ইসলাম সাজিব (৩৫), ও তার ভাই তারেকুল ইসলাম তারেক। তারা দুজনই পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী।

কুষ্টিয়া র‌্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান জানান, রূপপুর প্রকল্পের অভ্যন্তরে ক্যাবল চুরির বিষয়টি গুরুত্ব দিয়ে তারা কয়েকদিন ধরে বিভিন্ন ধরণের তথ্য উপাত্ত সংগ্রহ করেন। তথ্যর ভিত্তিতে তারা জানতে পারেন গ্রেপ্তার দু’ভাই ভাঙড়ির ব্যবসা করেন। তারা এই চুরির সঙ্গে জড়িত।

তিনি আরো জানান, চুরির ক্যাবলগুলো তাদের কাছে ছিল। কোন এক সময় মেশিন দিয়ে কেটে কেবলগুলো অন্যত্র বিক্রি করে দেয়। এসব নানা তথ্যর উপাত্তের ভিতিত্তে এদের দু’জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম আতিক জানান, রূপপুররের দু’টি লেইভার ক্রেন থেকে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে দু’জনেক বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

জামান / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা