দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল খালেক (৬৫) নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোফাজ্জল হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে দৌলতখান থানা পুলিশের একটি টিম ভোলার শশীভূষণ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল খালেক হত্যা মামলার অন্যতম আসামি মোফাজ্জল পাটোয়ারিী(৫৫), ইকবাল হোসেন (৩৬) এবং রফিকুল বেপারী। এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেকের স্ত্রী নাছরিন বেগম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দৌলতখান থানা কমপ্লেক্সে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার এসব তথ্য নিশ্চিত করে জানান, সৈয়দুপর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুনাফ পাটোয়ারী বাড়ির মোফাজ্জল গংদের সাথে একই বাড়ির সেনা সদস্যর পরিবারের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। গতকাল বৃহস্পতিবার সকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেক বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছলে পথরোধ করে মোফাজ্জলসহ আসামিরা তার ওপর হামলা করে। পরে তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা এ ঘটনার সাথে তাদের নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। আসামিদের আদালতে সোপর্দ করে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানানা তিনি।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার