ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পূর্ব সুন্দরবনের খাল থেকে উদ্দারমৃত বাঘের ময়না তদন্ত সম্পন্ন


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ২:১৬

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর সংলগ্ন রুপার খাল থেকে উদ্ধার হওয়া মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে শরণখোলা রেঞ্জ অফিসে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তোফাজ্জেল হোসেন ময়নাতদন্ত করেন। 

বন বিভাগ সূত্র জানায়, গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর সংলগ্ন রুপার খাল থেকে ৯ ফুট লম্বা ও ৪ ফুট ৩ ইঞ্চি উচ্চতার আনুমানিক ১৬ থেকে ১৮ বছর বয়সের একটি মৃত বাঘের মরদেহ উদ্ধার করে বন বিভাগ। শনিবার সকালে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সামছুল আরেফিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল বাঘটিকে দুবলারচর থেকে শরণখোলায় নিয়ে আসেন। পরে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জেল হোসেন মৃত বাঘের দাঁত, চামড়া, লিভার, ফুসফুস ও পাকস্থলিসহ বিভিন্ন অর্গানের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় পশু অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র ঢাকায় প্রেরণ করেন। আগামী দু-এক সপ্তাহের মধ্যে ময়নাতদন্ত রিপোর্টে বাঘটির মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটিত হবে। এ সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় রেঞ্জ কর্মকর্তা মো. লুৎফর পারভেজ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের বাসিন্দা ও তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক মো. আ. মালেক রেজা জানান, বিভিন্ন সময় সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার করা হয় এবং এর ময়নাতদন্তে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেয়া হলেও আসল রহস্য আদৌ উদ্ঘাটন হয় না। 

সুন্দরবন বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (সিএফ) মিহির কুমার দে জানান, ২০২১ সালে সুন্দরবন থেকে উদ্ধার হওয়া দুটি মৃত বাঘের ময়নাতদন্তে রিপোর্টে বাঘের শরীরে আঘাতের কোননোচিহ্ন পাওয়া যায়নি। তবে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২০২১ সালের ১৯ মার্চ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধুনছেবাড়িয়া চর থেকে আনুমানিক ১৪ থেকে ১৫ বছর বয়সী ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট উচ্চতার এবং একই বছরের ৭ নভেম্বর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে আরেকটি বাঘের মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ।

শাফিন / জামান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা