ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গোল উদযাপন করে নিষিদ্ধ এই ফুটবলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৭:৪

ইউরোতে নর্থ মেসেডোনিয়ার বিপক্ষে গোল করে উদযাপনে বাড়াবাড়ির জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অস্ট্রিয়ার মার্কো আরনোভিক। রোববার গ্রুপ সি এর ম্যাচে ৩-১ গোলে জয় পায় অস্ট্রিয়া। এই ম্যাচের ৮৯ মিনিটে অস্ট্রিয়ার হয়ে সর্বশেষ গোলটি করেন আরনোভিক। 

গোল করার পর মেসেডোনিয়া গোলরক্ষক স্টোল ডিমিত্রাভাস্কির দিকে এগিয়ে গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তিনি। উয়েফার আর্টিকেল ১৫ ভঙ্গের দায়ে আরনোভিককে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। ‘অন্য খেলোয়াড়কে অপমান’ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি পেয়েছেন তিনি।  

ম্যাচের পর অবশ্য নিজের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন আরনোভিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ম্যাচের সময় আবেগে আমি কিছু খারাপ শব্দ বলে ফেলেছি। তার জন্য ক্ষমা প্রার্থী, বিশেষত নর্থ মেসেডিনিয়ার বন্ধুদের কাছে।’

তবে বর্ণবাদমূলক কোনো বাক্য বলেননি বলেও দাবি করেন তিনি, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো বর্ণবাদী আচরণ করিনি। আমি বৈচিত্রতা পছন্দ করি। যারা আমাকে চিনে, তারা এটা সম্পর্কে ভালোভাবে জানি।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে