তজুমদ্দিনে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের জমি ক্রয় এবং চলমান গৃহ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন
ভোলার তজুমদ্দিন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নের চতুর্থ পর্যায়ের গৃহ নির্মাণের জন্য জমি ক্রয় এবং চলমান গৃহ নির্মাণকাজের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহম্মেদ। শনিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ, গুরিন্দা বাজার এবং চাঁচড়া ইউনিয়নের কাটাখালীতে প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা প্রকৌশলী (অঃ দাঃ) মো. বিল্লাল হোসেন, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী প্রমুখ।
তজুমদ্দিনে চতুর্থ পর্যায়ের প্রায় ২০০ পরিবারের জন্য জমি ক্রয় করা ও গৃহ নির্মাণ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এর আগে ১৬৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করে উপজেলা প্রশাসন।
শাফিন / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied