দীঘির প্রথম ভোটে বাবার পরাজয়!
তরুণ নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির কণ্ঠে বারবার বিশ্বাসের সুর বেজে উঠেছিল। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার বাবা জয়লাভ করবেন, এমন আশা-বিশ্বাস ছিল তার মনে। কিন্তু নির্বাচন শেষে ভেঙে গেল তার বিশ্বাস। কারণ হেরে গেছেন দীঘির বাবা সুব্রত।
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন অভিনেতা সুব্রত। মিশা-জায়েদ প্যানেল থেকে লড়ে পরাজয় বরণ করেছেন তিনি। ঘোষিত ফলাফল থেকে জানা যায়, সুব্রত পেয়েছেন ১২৭ ভোট। সুব্রতকে পরাজিত করেছেন এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে অংশ নিয়ে ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। এবারই প্রথম ভোট দিয়েছেন দীঘি। যদিও তিনি ছোটবেলা থেকেই সিনেমায় কাজ করেন। তবে বাবার পরামর্শে অতীতে ভোটার হননি। কিন্তু দীঘির প্রথম ভোটে পরাজিত হলেন তার বাবা।
ভোটের দিন দীঘি বলেছেন, ‘এবার একটু বেশি টেনশন কাজ করেছে। প্রতিবারই হয় এই টেনশনটা। এবার কেন জানি দায়িত্ব থেকে একটু বেশি টেনশন কাজ করেছে। হার-জিৎ তো অবশ্যই আছে। বাবাকে আমি কখনও হারতে দেখিনি। হয়তো বা খুবই কম জিনিসটা। একবার কী দু’বার এরকম হয়েছে। বাবা না আসলে যে আসবে, তার কাছে আমি এতটুকু প্রত্যাশা রাখি, সে যাতে বাবার মতোই থাকে।’
উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে দুটি প্যানেল। একটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে মিশা সওদাগর ও জায়েদ খান। ভোট শেষে সভাপতি পদে জয়লাভ করেছেন কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে জায়েদ।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল