সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে : জুড়ীতে বিদায়ী ইউএনও
সবার আগে আমাদের ভালো মনের মানুষ হতে হবে। সবার সাথে ভালো আচরণ করতে হবে। ভালো আচরণের মাধ্যমে মানুষের মনকে জয় করতে হবে। জুড়ীতে কাজ করার সময় দায়িত্ববোধ ও নিজের এলাকা মনে করে সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করেছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও হাওরবেষ্টিত এ সুন্দর উপজেলা ছেড়ে যেতে মন চাচ্ছে না। এ উপজেলায় অন্যরকম একটি সুন্দর পরিবেশ ছিল। এ উপজেলার মানুষজন খুব ভালো মনের। কাজ করতে গিয়ে সব সময় সকলের সহযোগিতা পেয়েছি। যেখানেই কাজ করি না কেন, জুড়ীবাসীকে মনে থাকবে আজীবন। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় উপজেলা স্কাউটস ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়িত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম।
বাংলাদেশ স্কাউট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ফুলতলা বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলীর পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন লেমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. প্রিয়জ্যোতি ঘোষ অনিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, শাহখাকী ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, জৈন্তাবার্তার প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউটসের কোষাধক্ষ্য কবির উদ্দিন, কাব লিডার উস্তার আলী, প্রণয় রঞ্জন দাস প্রমুখ।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটসের প্রতিনিধিগণের মধ্যে উপস্থিত ছিলেন- পারিজাত চন্দ্রাননা অর্চি, এবাদুর রহমান, আব্দুল্লাহ আল মাহি, প্রাঞ্জল দাস, নাজমুল ইসলাম ইমন, বনশ্রী দাস প্রমা, তাসিন সামি, নিপম ধর, তোফায়েল আহমেদ, কাউসার, শুভ্র দে, ঝিনুক সূত্রধর, দীপান্বিতা সূত্রধর, স্বস্তিকা সূত্রধর, নিলয় দাস প্রমুখ।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ