স্থানীয়দের সম্পৃক্ত করে দুর্গম এলাকার ৫০ একর জমিতে বনায়ন
নওগাঁর ধামইরহাট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন সিধাতৈল মৌজার দুর্গম এলাকার ৫০ একর জমিতে বনায়ন কার্যক্রম শুরু করেছে ধামইরহাট বন বিভাগ। উপজেলা সদর থেকে ৬০ কিলোমিটার রাস্তা প্রতিদিন গিয়ে পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের বন বিভাগের ফাঁকা মাঠে সামাজিক বনায়ন কর্মসূচির আলোকে এ বনায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। আর এই বনায়নে দূরদর্শী ভূমিকা রেখেছেন ধামইরহাট বন বিট কর্মকর্তা আনিসুর রহমান। খরা মৌসুমে শ্যালো মেশিন দিনে সেচকার্য সম্পাদনসহ প্রতিদিন সংশ্লিষ্টদের সাথে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
জানা গেছে, ‘সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষায় ২০২১-২২ আর্থিক সনে স্বল্পমেয়াদী ২০ হেক্টর উডলট বাগান সৃজন প্রকল্প’র আওতায় পাইকবান্দা রেঞ্জের অধীন ধামইরহাট বন বিভাগের নিয়ন্ত্রনাধীন পত্নীতলা উপজেলার সিধাতৈল মৌজার ফাঁকা জমিতে স্থানীয় সিধাতৈল, বশকৈল ও সিধাতৈল আশ্রয়ন কেন্দ্রে বসবাসকারীদের সহযোগিতায় ৫০ একর সামাজিক বনায়ন করা হয়। দুর্গম এই বিশাল মাঠে বনায়ন কার্যক্রম ইতোমধ্যেই বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা পরিদর্শণ করেছেন এবং ধামইরহাট বনবিভাগকে সাধুবাদ জানিয়েছেন।
ধামইরহাট বন বিট কর্মকর্তা আনিসুর রহমান জানান, সিধাতৈল মৌজায় বনবিভাগের এই গেজেটভুক্ত জায়গাটি দীর্ঘদিন ধরে ফাকা অবস্থায় পড়ে ছিল, বিশাল এই মাঠটি যাতে কেউ জবর দখল করতে না পারে সে লক্ষে গত ১৪ জানুয়ারী হতে বনবিভাগের এই জমিতে আকাশমনি, জারুল, হিজল, জাম, অর্জুন, মেনজিয়াম, চিকরাশি সহ বিভিন্ন প্রজাতির ৫০ হাজার গাছের চারা রোপন করা হচ্ছে। স্থানীয় উপকারভোগীদের পরিচর্যায় এই বাগানটি এই এলাকার দরিদ্র বিমোচনে ভূমিকা রাখবে বলে আমি মনে করছি।
পাইকবান্দা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান জানান, যোগদানের মাত্র দুই মাসের মধ্যেই ধামইরহাট বনবিট কর্মকর্তা পড়ে থাকা জমিতে বন বাগান সৃজন করে যে সাহসী ভূমিকা রেখেছেন, নিঃসন্দেহে তা প্রশংসনীয়। সরকারী ও জনস্বার্থে সৃজিত এই বাগান প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও স্থানীয় উপকারভোগীদের জীবন মান উন্নয়ন করবে।
শাফিন / জামান
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি