লাকসাম বঙ্গবন্ধু ফোরাম চট্টগ্রাম-এর পক্ষে ৮০০ কম্বল বিতরণ
আজ শনিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার মনোহরগঞ্জ ঝলম (দঃ) ইউপি, হাসনাবাদ ইউপি, লাকসাম পৌরসভা ও নরপাইয়া ইউনিয়ন বৃহত্তর লাকসাম বঙ্গবন্ধু ফোরাম ও চট্টগ্রাম ফোরামের পক্ষ থেকে মনোহরগঞ্জ, লাকসাম পৌরসভা ও ৪টি ইউনিয়নে শীতার্থদের মাঝে ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর লাকসাম বঙ্গবন্ধু ফোরাম চট্টগ্রাম ফোরামের সভাপাতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম আয়কর আইনজীবী সমবায় সমিতির সভাপতি ও লাকসাম বঙ্গবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক মো. এনায়েত উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. আবদুল কাইয়ুম চৌধুরী, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, ঝলম (দঃ) নবনির্বাচিত চেয়াম্যান আশিকুর রহমান হিরণ, হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মাস্টার শাহাজাহান, ডা. মোক্তার হোসেন, দেলোয়ার হোসেন, ঝলম (দঃ) ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
এ সময় ৩টি ইউনিনের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম।
শাফিন / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান