ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে পুল ভেঙ্গে খালে: শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি চরমে


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ১১:৪১

 বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের মহিষচরনী খালের পুলটি ভেঙ্গে পড়ে শত শত শিক্ষার্খী সহ জনসাধারণ চরম ভোগন্তির শিকার হয়েছে। 
 সরেজমিনে জানা গেছে, ইউনিয়নের মহিষচরনী খালের এটি একটি জনগুরুত্বপূর্ণ পুল। এ পুল দিয়ে প্রতিদিন বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী সহ হাজার হাজার লোক যাতায়াত করে। এ পুল দিয়ে মহিষচরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনশক্তি মাধ্যমিক বিদ্যালয়, মিস্ত্রিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষচরনী বাইতুর রহমান জামে মসজিদ সংলগ্ন মসজিদভিত্তিক পাঠাগার, ঢুলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। এ ছাড়াও কাটাবুনিয়া, ঢুলিগাতী বাজার, ঐতিহ্যবাহী হেমড়া বাজার, ফুলহাতা, দৈবজ্ঞহাটী, সোনাখালী, গজালিয়া, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসে যাতায়াতের জন্য এ পুলটি ব্যবহ্নত হচ্ছে। 
  এ ওয়ার্ডের ইউপি সদস্য লতিফ হাওলাদার জানান, জনদুর্ভোগ নিরসনে খেয়ায় পারাপারের ব্যবস্থা করা হয়েছে। শিশু শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে খেয়াপার হতে পারছেনা। গ্রামবাসী এশারাত শেখ, শহিদুল ইসলাম, খলিল মুন্সী, গিয়াস উদ্দিন, মারুফ হাওলাদার বলেন, এ পুলটি  ভেঙ্গে যাওয়ায় আমাদের দুর্ভোগের শেষ নেই। এখানে ব্রীজ নির্মাণের দাবী জানাই স্থানীয় সংসদ সদস্যর নিকট। 
 এ বিষয়ে পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, বৃহস্পতিবার দুপুরে মালমাল বহনকারী একটি ইজি নিয়ে পুলটি ভেঙ্গে পড়ে। এতে ইজিবাইক চালক আলাউদ্দিন খান আহত হয়। ২৫ বছর আগে এ পুলটি নির্মিত হয়। এরপর বহুবার সংস্কার হয়েছে। সবশেষে ১ মাস পূর্বে ইউনিয়ন পরিষদ থেকে ৬০ হাজার টাকা ব্যয়ে এ পুলটি সংস্কার করা হয়েছিল। 
  উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্বে) আরিফুল ইসলাম জানান, এলজিআরডি’র বরাদ্ধ কিংবা আইডিভূক্তর প্রেক্ষিতে পুলটি নির্মান হবে। 
  এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান অবহিত করেছেন। উপজেলা পরিষদ কিংবা এলজিআরডি’র দপ্তরের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে । 

শাফিন / শাফিন

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড