শাহতাজের সুপার বয়ফ্রেন্ড তৌসিফ!
রাজ প্যারিসে থেকে পড়াশোনা করে। সেখানেই নিজে গবেষণার মাধ্যমে টিএসএস নামের একটি ডিভাইস আবিষ্কার করে। যেটার মাধ্যমে একজনের আত্মা অন্যজনের দেহে ট্রান্সফার করা যায়। কিন্তু ডিভাইসটি কার্যকর করার জন্য যুতসই কাউকে না পেয়ে নিজের বন্ধু তৌসিফকেই বেছে নেয়।
তৌসিফ থাকে বাংলাদেশে। আবার রাজের প্রেমিকা শাহতাজও থাকে এখানে। তাই প্যারিস থেকে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য নিজের আত্মাকে তৌসিফের শরীরে ট্রান্সফার করে ফেলে রাজ। এভাবে প্যারিসে থেকেও ঢাকার রাস্তায় ঘুরে বেড়ায়, প্রেমিকার সঙ্গে দেখা করে সে।
কিন্তু এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। সেটা জানতে হলে দেখতে হবে ‘সুপার বয়ফ্রেন্ড’ নামের একটি নাটক। কারণ গল্পটা সেই নাটকের।
এটি রচনা ও পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শাহতাজ, কচি খন্দকার, সাগর, শিমুল খান প্রমুখ। এটি প্রযোজনা করেছেন তৌহিদ হোসেন। সহ-প্রযোজনায় জি সিরিজ।
সম্প্রতি ‘সুপার বয়ফ্রেন্ড’ নাটকটি মুক্তি পেয়েছে জি সিরিজের ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যে প্রায় সাড়ে চার লাখ ভিউ হয়েছে এর।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল