বিয়ে করছেন উরফি জাভেদ, ইনস্টাগ্রামের ছবি কী বলে?
বিগ বস ওটিটি’-র মাধ্যমে পরিচয় পেয়েছিলেন। কিন্তু জনপ্রিয়তা আসে পোশাক পরার কায়দার জন্য। সেই উরফি জাভেদ কি বিয়ে করছেন?
পেশায় মডেল-অভিনেত্রী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘প্রি-ওয়েডিং ফোটোশুট’ (বিয়ের আগে বর-কনের ছবি তোলা)-এর কিছু ছবি পোস্ট করতেই এমন প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে। উরফির বিয়ে হলে কতজন ভক্তের হৃদয় ভাঙবে? সেসব নিয়েও চলছে আলোচনা।
উরফি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘প্রি-ওয়েডিং ফোটোশুট’ লিখে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। লাল রঙের লম্বা পোশাকে দেখে উরফির বিয়ে বলে সন্দেহ হয়েছিল অনেকের।
যদিও পরে উরফিরই একটি পোস্ট থেকে জানা যায়, তার বিয়ের ‘প্রি-ওয়েডিং ফোটোশুট’ না। পঞ্জাবি গায়ক কুনওয়ারের একটি গানের ভিডিওতে কাজ করছেন তিনি। তার একটি ভিডিও পোস্ট করে জানালেন, মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুট করতে হয়েছে তাকে।
ভিডিওতে দেখা যাচ্ছে, খোলামেলা পোশাক পরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গান গাইছেন উরফি। ঠোঁটকাটা বলে পরিচিত অভিনেত্রী এখনই বিয়ের জন্য তাড়াহুড়ো করছেন না বলেই জানা গেল।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল