ত্রিশালে বিএনপির কমিটি ঘোষণা : বঞ্চিতদের ঝাঁড়ু মিছিল
দীর্ঘ ১০ বছর পর গত রোববার রাতে ৩৯ সদস্যবিশিষ্ট ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। দলীয় নেতাদের অভিযোগ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ডা. লিটনের পকেট কমিটিতে নেই দলের দুঃসময়ে দায়িত্ব পালনকারী জেল-জুলুমের শিকার ত্যাগী নেতাকর্মীরা। বিতর্কিত ওই কমিটির বিপক্ষে অবস্থানকারীরা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বুধবার ও গত সোমবার বিকেলে ক্ষুব্ধ নেতাকর্মীরা ত্রিশাল পৌর শহরে ঝাঁড়ু মিছিল ও ডা. লিটনের ছবিতে অগ্নিসংযোগ করেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে ঘোষিত ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক হয়ে ত্রিশালে আসেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্রনেতা ডা. মাহবুবুর রহমান লিটন। ছয় বছর আহ্বায়কের দায়িত্ব পালনের পর কৌশলগত কারণে গঠন করা হয় পূর্ণাঙ্গ কমিটি। সরকার পরিবর্তনের পর ২০১০ সালে ওই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে দলীয় কার্যক্রম পরিচালনা করলেও বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে দেখা যায়নি লিটনকে। ২০১৭ সালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হন ডা. লিটন। তারপর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা হয়। তার দুই বছর পর গত রোববার রাতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম-আহ্বায়ক-১ মো. জাকির হোসেন বাবলু ও যুগ্ম-আহ্বায়ক-২ আলমগীর মাহমুদ স্বাক্ষরিত এনামুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে ৩৯ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি ও গোলাম রব্বানী বাদলকে আহ্বায়ক করে ৩৩ সদস্যবিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়। কমিটি থেকে বাদ পড়েছেন অনেক প্রবীণ, ত্যাগী ও তুখোড় নেতা।
বিতর্কিত ওই কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিএনপির দুঃসময়ে দায়িত্ব পালনকারী ও প্রতিষ্ঠালগ্নে যারা দলের জন্য কাজ করেছেন দলের এমন একাধিক সিনিয়র নেতার দাবি, ডা. লিটন তার নিজের পকেট কমিটি করেছেন। বুধবার ও গত সোমবার বিকেলে ত্রিশাল পৌর শহরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝাঁড়ু মিছিল ও ডা. লিটনের ছবিতে অগ্নিসংযোগ করেন।
দলের প্রবীণ নেতারা জানান, ডা. লিটনকে থানা বিএনপির আহ্বায়ক করার পর থেকেই তার স্বেচ্ছাতারিতায় দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে এবং দলের এমন দুর্দিন নেতাকর্মীরা তার সময়ের বিগত দুই দশকেও দেখেনি। বিতর্কিত নবগঠিত কমিটিতে পদবঞ্চিত হয়েছেন দুবার সদর ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক ছাত্র ও যুবনেতা, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ আমিন, যিনি এক-এগারোতে একাধিকবারের কারাবোগ করেছেন। কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের স্থান করে দেয়ারও আহ্বান জানান তারা।
নেতারা আরো জানান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর আহমেদ এবং আবদুল খালেক এমপি, সাবেক সভাপতি প্রয়াত জালাল উদ্দিন’র পরিবারের সদস্যরা ছাড়াও পদবঞ্চিত উপজেলা, ইউনয়ন ও পৌরসভা তুখোড় নেতারা। এরমধ্যে কয়েকজন হলেন- ইউনিয়ন পর্যায়ের সাবেক সভাপতি আজহারুল ফয়েজ মুঞ্জু, জামাল উদ্দিন, আইউব আলী খান, বাহার উদ্দিন মাস্টার, বইলর ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবীরসহ অনেকেই।
জাহিদ আমিন বলেন, একক আধিপত্য টিকিয়ে রাখতে ডা. লিটনের এই পকেট কমিটি গঠন করেছেন।
বুধবার বিকেলে ঝাড়ু মিছিল শেষে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মেম্বার, শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, বিএনপি নেতা অ্যাড. মহিউদ্দিন, সাবেক যুবদল নেতা ওবায়দুল হক, মাহবুবুল আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজরুল ওয়াহাব রাজু, মাহবুবুল আলম প্রমুখ।
এমএসএম / জামান
দক্ষিণ চট্টগ্রামে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ত্রাণ বিতরণ: পাশে দাঁড়িয়েছেন সরকারের মন্ত্রী, মেয়র ও বিশিষ্ট নেতৃবৃন্দ
বিসিএস পরীক্ষায় ত্রিশাল থেকে উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান
খালিয়াজুরীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, আহত ১
শেরপুর পৌরসভা কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
কবিরহাটে বিএনপি নেতা ফারুক হত্যায় জড়িত আকারের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন
আত্রাইয়ে গাঁজা সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড ও জরিমানা
নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে ডিআইইউতে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা
মাওয়ায় ইলিশ খেয়ে বাড়ী ফেরা হলোনা কালিয়ার যুবক ওমেদ খাকির
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ