ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

বিয়ের এত দিন পর ক্যাটকে কী বার্তা দিলেন সালমান?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ১১:৫৪

ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়ের পর মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। ক্যাটের বিয়েতে ভাইজানের  পক্ষ থেকে স্পেশাল গিফট পৌঁছে গেলেও সবার সামনে এতদিন তথাকথিত প্রাক্তনকে নিয়ে কোনো কথাই বলেননি।

শেষ পর্যন্ত মুখ খুললেন সালমান খান। বিগ বস  ১৫ গ্র্যান্ড ফাইনাল এপিসোডের মঞ্চ থেকে ক্যাটকে দিল খোলা শুভেচ্ছা জানালেন তিনি। তবে শুভেচ্ছাবার্তায় উল্লেখ করেননি ভিকি কৌশলের নাম।

সেদিন বিগ বসের মঞ্চে রাখি সায়ন্তের পারফরমেন্স চলছিল। আচমকা রাখি গত বছর অর্থাৎ আগের বছরের বিজয়ী রুবিনা দিলায়েককে ডান্স অব চ্যালেঞ্জ করেন। ক্যাটরিনার গান চিকনি চামেলিতে জমিয়ে নাচ করেন দুই অভিনেত্রী।

তাদের নাচ দেখে মঞ্চে এসে যোগ দেন সালমান। নাচ শেষ হতেই ক্যামেরার দিকে তাকিয়ে হঠাৎ বলেন- ‘ক্যাটরিনা শাদি মুবারক হো’ অর্থাৎ ‘ক্যাটরিনা, বিয়ের জন্য শুভেচ্ছা’।

ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রিত ছিলেন না সালমান। যদিও একসময়ের ঘনিষ্ঠ ক্যাটকে বিয়ের উপহার পাঠাতে কার্পণ্য করেননি  তিনি। শোনা গেছে, সালমান নাকি ক্যাটরিনা-ভিকিকে বিয়েতে প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন।

সাওয়াই মাধোপুরের বিলাসবহুল ফোর্ট রিসোর্টে  ৯ ডিসেম্বর চার হাত এক হয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। কোভিড বিধি মেনে ওই অনুষ্ঠানে শুধুমাত্র নিকটাত্মীয় ও হাতে গোনা ইন্ডাস্ট্রির বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন তারা। 

শাফিন / শাফিন

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী