ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফেনীর মহীপালে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ১৬-৬-২০২১ রাত ১১:৪৯
‘লেনদেন করুন আস্থার সাথে, আমরা আছি আপনার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে ফেনীর মহীপালে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ জুন) ব্যাংকটির এজেন্ট ফরায়েজী এন্টারপ্রাইজের আয়োজনে মহীপাল আলনূর প্লাজায় আউটলেটের উদ্বোধন করেন স্টারলাইন গ্রুপের পরিচালক ও ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জামাল উদ্দিন।
 
আউটলেটের এজেন্ট জসিম উদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. তোহিদুল ইসলাম। ব্র‍্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলো ব্র‍্যাক ব্যাংক ফেনী এসএমই ও কৃষি শাখার ব্যবস্থাপক ও এরিয়া হেড মো. খন্দকার শাহেনশাহ, এসএমই ইউনিটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নুরুজ্জামান, এসএমই ফেনী ইউনিটের ইউনিট ইনচার্জ ফকরুদ্দিন, ব্র‍্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফেনী রিজিওনের রেজিওনাল ম্যানেজার কফিল উদ্দিন, সহকারী রেজিওনাল ম্যানেজার কামরুজ্জামান।
 
মাওলানা আহসান উল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্র‍্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্ট ও জমজম সুইটসের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন সোহেল। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
 
এখানে যে সুবিধাগুলো গ্রাহক পাবে সেগুলো হলো- ১. সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা। ২. মাসিক সঞ্চয় (ডিপিএস) ও মেয়াদি সঞ্চয় (এফডিআর) খোলা। ৩. নগদ জমা ও উত্তলন। ৪. EFT ও BEFTN এর মাধ্যমে অর্থ স্থানান্তর। ৫. বৈদেশিক রেমিট্যান্সের অর্থ প্রদান। ৬. দ্রুততম সময়ের মধ্যে গোপন পিনে বৈদেশিক রেমিট্যান্সের অর্থ প্রদান। ৭. ইউটিলিটি বিল গ্রহণ। ৮. সরকারি ভাতা। ৯. ব্যাবসায়ী (SME) ঋণ প্রদান। ১০. ক্ষুদ্র, মাঝারি ভোক্তা ঋণ প্রদান। ১১. ঋণের কিস্তি গ্রহণ। ১২. সরকারি সঞ্চয়পত্র। ১৩. ডেবিট কার্ড ও চেকবই প্রসেসিং। ১৪. ডিসটিবিউটর বিল প্রদানসহ সকল ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত