দেবলীনার প্রাক্তন স্বামী তথাগতর সঙ্গে বিবৃতির অন্তরঙ্গ ছবি!
মাসখানেক ধরেই শিরোনাম দখল করে রেখেছেন মডেল-অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী দেবলীনা দত্তের বিবাহবিচ্ছেদের অলিখিত কারণ হয়ে ওঠার পর থেকে তাকে নিয়ে আলোচনার শেষ নেই। যদিও তিনি তথাগতর সঙ্গে তার সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি। কিন্তু দেবলীনার সঙ্গে তার ঠান্ডা লড়াই দেখেছেন মানুষ। স্পটলাইট এখনও বিবৃতির দিকে।
সম্প্রতি বিবৃতির হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখা গেছে এক ব্যক্তির সঙ্গে বিবৃতির ছবি। শরীরের গড়নে তাকে পুরুষ বলেই মনে হচ্ছে। পিছন ফিরে সেই পুরুষের মাথা। তার চুলের পিছনে হাত দিয়ে রেখেছেন বিবৃতি। নখে রঙ। আঙুলে লাল আংটি। বিবৃতির মুখ স্পষ্ট। লাল লিপস্টিক পরা ঠোঁট সেই পুরুষের কান ছুঁয়েছে। অভিনেত্রীর মুখে মৃদু হাসি।
ছবির সঙ্গে বিবৃতি ইংরেজিতে লিখেছেন তিনটি পঙক্তি। তাতে আকাঙ্ক্ষা, কামনা এবং বাসনার ইঙ্গিত। এই পুরুষ কি তথাগত? কাকে বাইরের দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছেন অভিনেত্রী? কেনই বা এত লুকোচুরি?
দেবলীনার সঙ্গে বিচ্ছেদের পরে কি সত্যিই বিবৃতির সঙ্গে সংসার তথাগতর? দেবলীনা এর আগে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন জানিয়েছিলেন, যেদিন ওরা মনে করবে, সেই দিন নিজেদের সম্পর্কের কথা বাইরে বলবে। এটা ওদের ব্যক্তিগত ব্যাপার।
কার কথা বলতে চেয়েছিলেন দেবলীনা? যেন সব জেনেও মুখে তালা লাগিয়েছেন তিনি। তবে কি টালিউডের কানাঘুষোই সত্যি? তথাগতর সঙ্গে সংসার পেতেছেন বিবৃতি?
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল