নাঙ্গলকোটে অবৈধ ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামে অবৈধ ট্রাক্টরের চাপায় রাফিদুল ইসলাম নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিদুল ইসলাম পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের স্কুলশিক্ষক তোফায়েল হোসেনের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৈয়ারধারী গ্রামের স্কুলশিক্ষক তোফায়েল হোসেনের ছেলে রাফিদুল ইসলাম পার্শ্ববর্তী বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সোমবার সকালে স্কুল খোলার বিষয়ে ও ইউনিক আইডির তথ্য জানতে রাফিদ বাইসাইকেল নিয়ে বাঙ্গড্ডায় আসে। স্কুলের সামনে এসে স্কুল বন্ধ দেখে বাড়ি ফেরার পথে মাটি বহনকারী বেপরোয়া একটি অবৈধ ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / প্রীতি
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
Link Copied