নদী খননের নামে বেড়ায় ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন
নদী খননের নামে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে অসংখ্য জমির মালিকরা। সোমবার (৩১ জানুয়ারী) দুপুরে পাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদীর পাড়ে ভূমি রক্ষা কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী কৃষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূমি রক্ষা কমিটির সভাপতি সানোয়ার হোসেন আমিন, সাধারণ সম্পাদক রফিকুল হাসান ইকবাল, ক্ষতিগ্রস্থ কৃষক মনসুর আলী, রেজাউল করিম, মতিউর রহমান পিন্টু, আব্দুস সবুর, কোকিল উদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ।
তারা অভিযোগ করে বলেন, হুরাসাগর নদীর পাড়ে কয়েক হাজার কৃষকের মালিকানাধীন জমি রয়েছে। সম্প্রতি নদীটির বিভিন্ন স্থানে লাল কাপড়ের নিশানা গেড়ে খনন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃষকদের অভিযোগ, নদী খননের পাশাপাশি তারা নদীর পাড়ে কৃষকদের মালিকানাধীন জমির মাটি কেটে নিচ্ছে। তাদের নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছে না। রাতের আঁধারে সেই মাটি ট্রাক ও ট্রলার যোগে বিক্রিও করা হচ্ছে দেদারছে। দেখার যেন কেউ নেই। ফসলি জমি হারিয়ে দু’চোখে অন্ধকার দেখছেন চাষিরা। এমন পরিস্থিতিতে কৃষকরা নদী খননের বাইরে ফসলি জমির মাটি না কাটতে সরকারের সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সুদৃষ্টিসহ হস্তক্ষেপ কামনা করেছেন।
শাফিন / প্রীতি
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন