ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টানা ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-২-২০২২ দুপুর ১০:২১

হিমালয়ের কন্যাখ্যাত উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। গত কয়েক দিন ধরে জেলায় বেড়ে চলেছে শীতের প্রকোপ। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে টানা পাঁচ দিন জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। টানা চার দিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে বিকেলের পর থেকে জেলার ওপর দিয়ে হিমেল হাওয়া বইতে শুরু করে। সঙ্গে থাকে ঘন কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  কুয়াশা কেটে সূর্যের মিষ্টি হাসির দেখা মিললেও তেমন উত্তাপ থাকে না।

কনকনে শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন জেলার গরিব, অসহায় ও শীতার্তরা। কনকনে শীতে অনেকে কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তবে তাদের অভিযোগ, প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করা হলেও তাদের ভাগ্যে জোটে না কিছু।

আবহাওয়া অফিস বলছে, গেল জানুয়ারি মাসে ২০ দিন জেলায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড় থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় প্রতি বছর এ জেলায় শীতের প্রকোপ বেশি থাকে। তবে কয়েক দিন ধরে তাপমাত্রা ৮-৬ ডিগ্রির ঘরে ওঠানামা করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছরও জেলার ৫ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় প্রকৃত গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত ৪০ হাজারের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তা চাহিদার তুলনায় কম বলে দাবি সুশীল সমাজের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েক দিন ধরে এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। 

প্রীতি / প্রীতি

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার