ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল পেল ৭০০ হতদরিদ্র


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১-২-২০২২ দুপুর ২:৩০

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মুজিবুল হকের পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল পেল ৭০০ হতদরিদ্র মানুষ। শীতের তীব্রতার এ কঠিন সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগী স্থানীয় হতদরিদ্র সাধারণ মানুষ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসের উদ্যোগে আয়োজিত এ উপলক্ষে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জোবায়ের হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহিদ, বাতিসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

তীব্র শীতের মুহূর্তে যখন গ্রামগঞ্জের মানুষ খুব কষ্ট পাচ্ছে ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এমন একটি উদ্যোগ গ্রহণ করায় চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুসহ নেতৃবৃন্দ।

শাফিন / প্রীতি

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা