রস ছাড়াই গুড় তৈরি, জরিমানা
মানিকগঞ্জে খেজুরের রস ছাড়া ভেজাল গুড় তৈরির অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে গুড় তৈরির দুটি কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।
আসাদুজ্জামান রুমেল জানান, আজ সকালে হরিরামপুর উপজেলার ঝিটকা, মজমপাড়া, গোড়াইল ও গোপিনাথপুর এলাকায় ভেজালবিরোধি অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় মজমপাড়া গ্রামের মো. ককেলের বাড়িতে খেজুরের রস ছাড়াই চুন ও বাসি ঝোলা দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভেজালকারী মূল হোতা। এ সময় বসতবাড়ি ও রান্নাঘর থেকে জব্দ করা হয় ভেজাল গুড় তৈরির সরঞ্জামসহ প্রায় ১ মণ ভেজাল গুড়। জব্দকৃত মালামাল, গুড় ও চুলা ধ্বংসসহ দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভেজাল গুড় তৈরির দায়ে মজমপাড়া, গোড়াইল ও মালুচি গ্রামের গাফফার, খলিল, ককেল মোয়াজুদ্দিন, আলাউদ্দিন ও সেন্টু মিয়াকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানাসহ পাঁচ মণের অধিক ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। মজমপাড়ার ককেল ও রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী সেন্টু মিয়ার গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, ক্যাবের কার্যকরী সদস্য, ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
শাফিন / প্রীতি
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied