অপূর্ব-পায়েলের প্রেম উন্মুক্ত হবে ভালোবাসা দিবসে!
বর্তমানে নাটকের বড় উৎসব হয় ভালোবাসা দিবসে। প্রতিবারের মতো এবারও এ দিনটিকে উপলক্ষ্য করে বেশ আয়োজন চলছে। এবার ভালোবাসা দিবসের নাটক হিসেবে এরইমধ্যে আলোচনায় ‘উড়ছি তোমার প্রেমে’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তার সঙ্গে জুটি হয়েছেন মিষ্টি হাসির অভিনেত্রী কেয়া পায়েল।
নাটকটির পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প এটি। সঙ্গে রয়েছে মুগ্ধতা এবং বিরহের আমেজ।
তিনি বলেন, ‘আমি খুব টেনশনে আছি। কারণ নাটকটি নিয়ে দর্শকের যে পরিমাণ আগ্রহ তাতে আমার ভয়ে হাঁটু কাঁপছে। যতো বেশি আগ্রহ, ততো বেশি চাপ। এ চাপ আমি কিভাবে সামলাবো জানি না।’
নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত এবং দর্শকদের বলতে চাই-আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন।’
কেয়া পায়েলে ভাষ্য, ‘আমি একেবারেই নবীন অভিনেত্রী। আমার জায়গা থেকে এই নাটকটি অনেক বড় একটা সুযোগ নিজেকে প্রমাণ করার। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় চেষ্টা করেছি ঠিকঠাক মতো অভিনয় করতে।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। ভালোবাসা দিবসে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে নাটকটি।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল