সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় আরিফুল ইসলাম সুজন (২৭) নামে এক কাটারম্যানের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতলা এলাকায় কবির স্টিল শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সুজন একই ইউনিয়নের বারআউলিয়াস্থ ফুলতলা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, সুজন কবির স্টিল শিপইয়ার্ডে কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন। রাতে পুরাতন স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় লোহার আঘাতে গুরুতর আহত হন তিনি। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিক মারা গেছেন। লাশ মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
শাফিন / প্রীতি
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied