ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২২ দুপুর ১:৪৯
দৌলতখানে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর আওতাধীন ভোলা জেলার দৌলতখান উপজেলায় ২ শত ৫০ জন নারীর প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
 
ভোলা জেলা জাতীয় মহিলা সংস্থার দৌলতখান উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মামুনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি)  সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর প্রশিক্ষণ কার্যক্রম টেলি-কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মন্ঞ্জুর আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দিক মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু।
 
উল্লেখ্য,২শত ৫০ জন সুবিধা বঞ্চিত বেকার নারীকে বিজনেজ ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, ইন্টারিয়র ডিজাইন এন্ড ইভেন ম্যানেজমেন্টে বেকার ও উদ্যোগী নারীদের জীবন জীবিকার অবস্থা পরিবর্তনের জন্য হাতে কলমে প্রশিক্ষন প্রদান করে আত্মর্কমসংস্থানের সৃষ্টিতে সহায়তা করা হবে।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন,বাংলাদেশের সুবিধা বঞ্চিত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে বাংলাদেশ এখন একটি মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে রূপান্তর ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার লক্ষে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,আত্ম-নির্ভরশীলতা অর্জনে সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য এ দেশের নারীবান্ধব সরকার জননেত্রী শেখ হাসিনা নিরলস ভূমিকায় কাজ করে যাচ্ছেন। দেশের সুবিধা বঞ্চিত নারীদের আর্থসামাজিক ক্ষমতায়নের জন্য নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প চালু করেছেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান