মানিকগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি প্রেপ্তার
মানিকগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ফুকুরহাটি-সাটুরিয়া পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক মজিদের দোকানের সামনে থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের ছবেদ আলীর ছেলে আব্দুস সালাম (৩৯), ওই ইউনিয়নের আইড়মারা গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫) এবং স্বল্প হাতকোড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে মো. রিপন হোসেন (৩০)।
একই তারিখে রাত সোয়া ১১টার দিকে সাটুরিয়া উপজেলার পাড়তিল্লী বাজারে মা ফার্মেসির সামনের পাকা রাস্তা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আল আমিন মিয়া (২৮) নামে আরেক মাদক কারকারিকে আটক করে পুলিশ। আটককৃত কারবারি সাটুরিয়া উপজেলার তিল্লী (পূর্বচর) এলাকার আফছার আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম-বার) মহোদয়ের দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকশ অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ নাজমুল আলম ও এসআই (নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারীদের গ্রেপ্তার করে। মাদক কারবারীকের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্বার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এমএসএম / প্রীতি
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied