চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
কুমিল্লার চৌদ্দগ্রামে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ১২ চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন- কাশিনগর ইউনিয়ন চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মাছুম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, জগন্নাথদিঘী ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়া, গুনবতী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল।
সভা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগ (ডিডিএলজি) শওকত আকবর। এ সময় উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইদুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য জেলা প্রশাসক কামরুল হাসান নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রতি আহবান জানান।
এমএসএম / প্রীতি
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত