ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২-২-২০২২ বিকাল ৫:১৯
নড়াইল সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গতকাল দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নড়াইলের বিভিন্ন অঞ্চলের ক্রীড়া ক্লাব ও বিদ্যালয়সহ আটটি দল প্রতিযোগিতায় অংশ নেয় । 
 
খেলায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল দলকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া আটটি প্রতিষ্ঠানে একটি করে ফুটবল প্রদান করা হয়। 
 
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। বিশেষ অতিথি ছিলেন-জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নড়াইলের সহকারী পরিচালক দেবাশীষ বাইন।

এমএসএম / প্রীতি

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা