ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ভোলাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিমুক্ত করতে দুর্গম চরে এমপি শাওনের বৃক্ষরোপণ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২২ বিকাল ৫:২৭

পানিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ। ভোলাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিমুক্ত করতে মেঘনায় জেগে ওঠা চরগুলোয় ম্যানগ্রোভ তৈরি অপরিহার্য। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম, যিনি জলবায়ু পরিবর্তনের সমস্যাটি নিয়ে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে উপকুলীয় বন বিভাগের আয়োজনে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের মধ্য মেঘনায় জেগে উঠা দূর্গম চর নাওয়ালে ম্যানগ্রোভ বাগানে বৃক্ষরোপণ ও চর জহিরউদ্দিন গণটিকা কার্যক্রমের উদ্বোধন কালে এমপি শাওন এসব কথা বলেন। পরে তিনি চরজহিরউদ্দিনে অসহায় মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেন।

এমপি শাওন আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় অনন্য দক্ষতা ও সাফল্য প্রদর্শনের
সুবাদে সমগ্র বিশ্বের কাছে আজ একটি রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিশু, শহিদুল্লাহ কিরন, মো. রাসেল, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ।

এমএসএম / প্রীতি

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন