ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বেড়ায় মাদ্রাসার ছাত্রকে নির্যাতনকারী সেই সুপার গ্রেফতার


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২২ বিকাল ৫:৩১

মোবাইলে গজল শোনার অপরাধে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বর্বর নির্যাতনকারী মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পাবনার বেড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সুপার রহমত উল্লাহ (২৭) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার কর্ণঘোষ পাড়ার জসমত আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে বেড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

নির্যাতীত হওয়া শিহাব (১৩) নামের ওই শিক্ষার্থী বেড়া পৌর এলাকার বৃশালিখার রহিমা খাতুন মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র ও পৌর এলাকার স্যানাালপাড়া মহল্লার মোঃ সোহেল রানার  ছেলে।সোমবার (৩১ জানুয়ারি) রাতে এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।এঘটনায় মাদ্রাসা ছাত্রের দাদা আবুল কালাম বাদী হয়ে মঙ্গলবার বেড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে দশটার দিকে মাদ্রাসার আবাসিক রুমে সে তার বন্ধুর মোবাইল নিয়ে গজল শুনছিল।  সে সময় মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট রহমত উল্লাহ এসে মোবাইল কেড়ে নিয়ে তাকে উপর্যপুরি বেত্রাঘাত করতে থাকে। এ সময় সে তার হাতে পায়ে ধরেও আঘাত েেবদম প্রহার থেকে রক্ষা পায়নি। সে সময় তাকে শাসিয়ে এ ঘটনা কাউকে না জানাতে বলা হয়। আঘাতের যন্ত্রণায় সে সারা রাত ঘুমাতে না পেরে কান্নাকাটি করতে থাকলে সকালে তার পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্বার করেন। পরে অভিযুক্ত মাদ্রাসা সুপার রহমত উল্লার বিরুদ্ধে শিহাবের দাদা আবুল কালাম বাদী হয়ে থনায় অভিযোগ দাখিল করেন।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মাদ্রাসার ছাত্র শিহাবের নির্যাতনের বিষয়ে অভিযোগ পেয়েছিলাম। তদন্তপূর্বক ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু করে মাদ্রাসার সুপারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

এমএসএম / প্রীতি

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা