ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে প্রতারণার টাকা উদ্ধার


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২-২-২০২২ বিকাল ৭:৪১
নড়াইলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় একটি চক্র সেই টাকা উদ্ধার করল পুলিশ,পরে বুধবার (০২ ফেব্রুয়ারী) উদ্ধারকৃত ৫৭ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিক জিয়াউর রহমান কে প্রদান করা হয়। 
 
পুলিশ সূত্রে জানা গেছে,গত ২৬ জানুয়ারী দুপুরে মিনা এন্টার প্রাইজের মালিক মো. জিয়াউর রহমান কে অর্ধেক দামে সিমেন্ট ক্রয়ের প্রলোভন দেখিয়ে পর্যায়ক্রমে ১২ হাজার, ২০ হাজার এবং ২৫ হাজার) টাকা নগদ একাউন্ট এর মাধ্যমে হাতিয়ে নেয় একটি চক্র। টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন জিয়াউর এরপর গত ২৭ জানুয়ারী পুলিশ সুপার নড়াইল এর কার্যালয় বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে পুলিশ সুপার প্রবির কুমার রায় (পিপিএম) দ্রুত টাকা উদ্ধারের জন্য সাইবার ক্রাইম  ইনভেস্টিগেশন (সিসিআইসি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 
 
তার ই ধারাবাহিকতায় পুলিশ সুপারের নির্দেশনায় (সিসিআইসি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে (এএসআই) মো. কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় নগদ এজেন্ট যশোর জেলার কোতোয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ এর ছেলে মো. রাসেল মাহমুদ (৩২) এর কাছ থেকে ৫৭ হাজার টাকা উদ্ধার করেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা