এক দিনে রামেক হাসপাতালে ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা গেছেন। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ শনাক্তের পর রামেক হাসপাতালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
হাসপাতাল সূত্র জানাচ্ছে, গত এক দিনে করোনা সংক্রমণে মারা গেছেন একজন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের দুজনের বাড়ি রাজশাহী জেলায়। অন্যজন নটোরের বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের ৩ জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। এ ছাড়া ১৬ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।
গত এক দিনে ৩ জন পুরুষ এবং ২ জন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ২ জন ৫১ থেকে ৬০ বছর এবং একজন ২১ থেকে ৩০ বছর বয়সী।
এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইইনটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৫ জন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন রোগী।
হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ২ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন এবং বগুড়ার একজন রোগী হাসপাতালে ভার্তি রয়েছেন।
এদিকে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ২৫০ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৯১ জনের। করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ।
একই ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৭৯টি নমুনা পরীক্ষায় ৩৫টিতে (৪৪.৩০ শতাংশ) এবং নাটোরের ১২৮টি নমুনা পরীক্ষায় ৩০টিতে (২৩.৪৪ শতাংশ) করোনা শনাক্ত হয়েছে।
শাফিন / শাফিন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’