প্রতিযোগিতার উপস্থাপনায় জারিন জারা
শুরু হলো ফেসরঙ প্রেজেন্ট ‘মিস্টার অ্যান্ড মিস ফ্রেশ লুক: সিজন ৪’। আর এই আয়োজনের উপস্থাপনার দায়িত্বে রয়েছেন তরুণ জনপ্রিয় উপস্থাপিকা জারিন জারা খান।
এরইমধ্যে অডিশনে শত শত প্রতিযোগীর মধ্য থেকে বিচারকগণ নির্বাচন করেছেন সেরা ৫০ জন ছেলে-মেয়েকে।
বাছাই প্রক্রিয়াটি হয়েছে দুইটি ধাপে, প্রথমে প্রতিযোগীরা মুখোমুখি হন জুরি বোর্ডের বিচারক-চিত্রনায়ক শিপন মিত্র ও সানজু জন, সুপার মডেল তানিয়া জেসমিন, ইন্টারন্যাশনাল মেকাপ আর্টিস্ট সালমা সারোয়ার কবিতা এবং ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার রাকিব বাবুর। যেখানে তাদেরকে লড়াই করে অর্জন করতে হয় পরবর্তী রাউন্ডে যাবার ইয়েস কার্ড।
তাদেরকে নিয়ে কিছুদিনের মধ্যে শুরু হবে দ্বিতীয় অডিশন রাউন্ড। যেখানে বিচারক প্যানেলে রয়েছেন-চলচ্চিত্র পরিচালক মাসুদ জাকারিয়া সাবিন, র্যাম্প কুইন ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, রাম্প ও কোরিওগ্রাফার মারিয়া কিসপট্টা এবং ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাসমি।
এ আয়োজন নিয়ে জারিন জারা খান বলেন, ‘খুব উপভোগ্য একটা প্রতিযোগিতা হচ্ছে। অনেক অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে এখন থেকে। কাজটি করে বেশ আনন্দ পাচ্ছি।’
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল