ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

অভিযোগ ভুলে এক হলেন কাঞ্চন-জায়েদ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-২-২০২২ দুপুর ১২:২

কয়েক দিন আগেই তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়েছেন দু’টি ভিন্ন প্যানেলের হয়ে। যেখানে তারা ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি হিসাবে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান জয়ী হন।

তবে সেই নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয় দেশজুড়ে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এক প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা-অভিযোগ করতে থাকে। এমনকি এক প্যানেলের শিল্পী অন্য প্যানেলের শিল্পীর বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন। তাদের সেই অভিযোগের তির এখনও চলমান।

এমন পরিস্থিতিতে বুধবার দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের শোতে হাজির হয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান। সদ্য সমাপ্ত সেই নির্বাচনের ব্যাপারে সেখানে উপস্থাপকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তারা। তুলে ধরেন নিজেদের যুক্তি।

এক ফাঁকে ফুল হাতেও একসঙ্গে ছবি তুলতেও দেখা যায় এ দুই তারকাকে। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তোলা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে  জায়েদ খান লিখেছেন, ‘নির্বাচিত হওয়ার পর প্রথম দু’জন একসাথে...।’

জায়েদ খান বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আমরা একসঙ্গে হাজির হয়েছিলাম।’

এদিকে, দুই তারকার ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে সিনেমাপ্রেমীদের অনেকেই ধারণা করছেন, দুই প্রজন্মের দুই নায়কের মধ্যে অভিযোগের বরফ হয়তো গলতে শুরু করেছে।

শাফিন / শাফিন

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী