ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ৩-২-২০২২ দুপুর ১২:৮
নড়াইলে একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান। কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. রেজাউল ইসলাম। সে যশোর জেলার বেনাপোল থানার বালুন্ডা পূর্বপাড়া গ্রামের গোলাম কুদ্দুস মোল্যার ছেলে। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয় আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
 
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৩ অক্টোবর নড়াইল জেলা পুলিশের একটি দল নড়াইল সদর উপজেলার সিংগাসৈলপুর দক্ষিণপাড়া পাকা রাস্তার ওপরে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে যশোর -এন ১১-০৫৯৪ গাড়ি থামিয়ে যাত্রী তল্লাশি করা হয়। পরে আসামি রেজাউল ইসলামকে সন্দেহজনক মনে হলে তাকে গাড়ি থেকে নামিয়ে তার হাতে থাকা কালো রংয়ের ব্যাগ তল্লাশি করে ৫২ বোতল (৫.২ কেজি) ফেনসিডিল উদ্ধার করে এবং তাকে আটক করে পুলিশ। ওইদিন নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এছাড়াও জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা