হরিণাকুণ্ডুতে দুধের শিশু রেখে মায়ের আত্মহত্যা
ঝিনাইদহের হরিনাকুন্ডু থানার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ৩ নং রামনগর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনিরুল ইসলামের মেয়ে মনিকা পারভিন (২১) আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৬ ঘটিকার সময় তিন মাসের দুধের শিশু কন্যা ইলমাকে রেখে জানালার পর্দা দিয়ে ঝুলন্ত ফ্যানের সাথে বাবার বাড়ি রামনগরে আত্মহত্যা করেছে। মৃত্যু মনিকার একই উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মানিক মন্ডল (২৫) এর সাথে তিন বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিলো, বিয়ের পর সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করছিলো এই দম্পতি। গত তিন মাস আগে এই সুখী দম্পতির ঘর আলোকিত করে একটি মেয়ে সন্তান জন্ম নেয় বাবা- মা আদর করে মেয়ের নাম রেখেছিল ইলমা। সেই আদরের মেয়েকে রেখে মা মনিকা কেন আত্মহত্যা করলো তা এখনো অজানা স্বজনদের কাছে।
মনিকার চাচা আমিরুল ইসলাম জানান যে, আমাদের মনিকা খুব সুখে শান্তিতে সংসার করছিলো জামাইও অনেক ভালো তবে কেনো এমন হলো আমরা এখনো পর্যন্ত জানিনা। লাশ দেখতে আসা শ্বশুর বাড়ির আশেপাশের মহিলাদের বলতে শোনা যায়, মনিকা অনেক ভালো বউমা ছিলো আচার ব্যবহার খুবই ভালো তবে কেনো এই অভিমানী পথ বেঁচে নিলো আমরা জানিনা।
হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এস,আই বাবলু লাশের সুরত হাল লিপিবদ্ধ করেছেন। লাশ ময়না তদন্তের উদ্দেশ্য হরিনাকুন্ডু থানায় নিয়ে যান। এসময় মৃত্যু মনিকাকে দেখতে আসেন তাহেরহুদা ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান মোঃ মুনজুর রাশেদ এবং সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মহিলা মেম্বর মোছাঃসাকিরন নেছা ও ৩ নং রামনগর ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বর মোঃআব্দুর রাজ্জাক (রাজা) সহ স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাফিন / শাফিন
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান