ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ভোলাকে জলবায়ু পরিবর্তনের ঝুকিমুক্ত করতে দূর্গম চরে এমপি শাওনের বৃক্ষরোপন


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২২ দুপুর ১:৫৬

পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন-জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অগ্রনী ভূমিকা পালন করছে বাংলাদেশ। ভোলাকে জলবায়ু পরিবর্তনের ঝুকিমুক্ত করতে মেঘনায় জেগে উঠা চরগুলোতে ম্যানগ্রোভ তৈরী অপরিহার্য্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম যিনি জলবায়ু পরিবর্তনের সমস্যাটি নিয়ে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন।গতকাল বুধবার সকালে উপকুলীয় বন বিভাগের আয়োজনে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের মধ্য মেঘনায় জেগে উঠা দূর্গম চর নাওয়ালে ম্যানগ্রোভ বাগানে বৃক্ষরোপণ ও চর জহিরউদ্দিন গণটিকা কার্যক্রমের উদ্বোধন কালে এমপি শাওন এসব কথা বলেন। পরে তিনি চরজহিরউদ্দিনে অসহায় মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিশু,শহিদুল্লাহ কিরন,মোঃ রাসেল, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন প্রমূখ।
এমপি শাওন আরো বলেন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় অনন্য দক্ষতা ও সাফল্য প্রদর্শনের
সুবাদে সমগ্র বিশ্বের কাছে আজ একটি রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে বাংলাদেশ।

শাফিন / শাফিন

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন