ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২২ দুপুর ৪:১১
ভোলা দৌলতখানে ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৭০০০  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার। 
 
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী ) দৌলতখান বাজারে ৫টি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকার কারনে এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়াও যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের জরিমানা করা হয়। 
 
 
অভিযানে বিসমিল্লাহ রেস্টুরেন্ট কে ২০০০০ টাকা, আল আমিন স্টোর কে ১০০০ টাকা,স্বাস্থ্যবিধি না মানায় ১০জন কে ৬০০০ টাকাসহ মোট ২৭০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্নজন কে অর্থদণ্ড প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা গ্রহণ ও গণসচেতনতামূলক প্রচারণা চলমান রয়েছে। তবে একেবারেই যারা স্বাস্থ্যবিধি মানছেন না,তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। তবে আমাদের অভিযান চলমান থাকবে।

শাফিন / শাফিন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান