ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জেলা প্রশাসক ক্যান্সার, কিডনী আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩-২-২০২২ দুপুর ৪:১৮
ময়মনসিংহ জেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪০০ রোগীর মাঝে দুই কোটি টাকার চেক বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক জনাব আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ’এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসকমোহাম্মদ এনামুল হক প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের অসহায় মানুষের পাশে সরকার রয়েছে এবং উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার রূপকল্প বাস্তবায়নে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।
উল্লেখ্য, প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক এ সমস্ত রোগে মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষাধিক লোক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ সকল অসহায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত গরীব রোগীদেরকে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে। কর্মসূচিটি ২০১৩-১৪ অর্থবছর থেকে দেশব্যাপী শুরু হয়। ২০১৫-১৬ অর্থবছর থেকে ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মোট ২৬৭৩ জন ক্যান্সার, কিডনীসহ দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে ১৩,৩৬,৫০,০০০/- টাকার চেক বিতরণ করা হয়েছে।

শাফিন / শাফিন

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ