মানিকগঞ্জে ৫৫ গ্রাম হিরোইনসহ দুই কারবারী গ্রেপ্তার
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে পাচঁ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুল্যের ৫৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার করা হয়েছে। সাটুরিয়া উপজেলার নয়াডিংগী ও রাইল্ল্যা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
শুক্রবার ( ৪ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
তিনি জানান, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) আসাদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সাটুরিয়া উপজেলার রাইল্লা এলাকায় অভিযান চালায়। এসময় ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ মোঃ এরশাদ আলী (৩৩) নামে এক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরশাদ আলী উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাষিয়ালী কৃষ্টপুর গ্রামের মোঃ নয়ন মিয়ার ছেলে। একই তারিখে রাত সোয়া ১০ টায় এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন সাটুরিয়া উপজেলার নয়াডিংগী এলাকা থেকে ০৫ গ্রাম হেরোইনসহ মোঃ রাসেল মিয়া (২৬) নামে এক আরেক কারবারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারী ওই এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied