নাঙ্গলকোট বান্নগরে রেইল গেইটের দাবীতে মানববন্ধন
এক কিলোমিটার রেইল সড়কে ২টি পাকা সড়ক। রেইল গেইট না থাকায় এক বছরে ঘটেছে ৬টি দূর্ঘটনা। ২৯ জানুয়ারি সর্বশেষ দূর্ঘটনাটি ঘটেছে বান্নগরের আব্দুল গফুরের ছেলে মামুন এর মৃত্যুর মধ্য দিয়ে।
বার বার দূর্ঘটনা ও সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়া মানুষ ও বাতড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্দ্যোগে শুক্রবার সকালে বার বার দূর্ঘটনা কবলিত স্থান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের ২ নং বান্নগর গ্রামে এক মানববন্ধন এর আয়োজন করা হয়।
এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সারিকা এক্সপ্রেস ট্রেনটি কে লাল পতাকা উড়িয়ে ৫ মিনিটের জন্য যাত্রা বিরতি করানো হয় এবং ট্রেনকে সামনে রেখে মানববন্ধন পরিচালনা করা হয়। পরে নাঙ্গলকোট থানা পুলিশ মানববন্ধন স্থানে উপস্থিত হয়ে পরিস্থি স্বাভাবিক করে। এর পর ঢাকা ও সিলেটগামী চট্টলা এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকেও ১ মিনিটের জন্য যাত্রা বিরোতি দিতে বাধ্য করা হয়।
এ সময় মানববন্দনে বক্তব্য রাখা সাধারণ মানুষের দাবী হিসেবে উঠে আসে বান্নগর গ্রামের দুটি পাকা সড়কে দুটি রেইল গেইট ও দুজন গেইট কিপার নিয়োগের। বক্তারা এ সময় অর্থ মন্ত্রী জনাব আ.হ.ম মোস্তফা কামাল লোটাস কামাল মন্ত্রী মহোদয়ের নিকট ও রেইল মন্ত্রী নুরুল ইসলাম সুজনের নিকট দুটি রেইল গেইটের জোর দাবী তুলেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
Link Copied