ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে রেলের জায়গা দখল করে পুকুর খননের অভিযোগ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২২ বিকাল ৫:৭

আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে রেলের জায়গা দখল করে পুকুর খননের অভিযোগ ওঠেছে। ঝুঁকিতে পড়েছে পাবনার ভাংগুড়া নতুন থানা ভবনের সীমানা দেয়াল। স্থানীয় ভাংগুড়া উপজেলা প্রচার সম্পাদক সেলিম হোসেন  মাছ চাষ করার জন্য থানা ভবনের দেয়াল ঘেঁষে রেলের নালা জায়গা দখল করে খনন করছেন। 
রেল কর্মচারীরা বলছেন, ভাংগুড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সেলিম হোসেন নালায় মাছ চাষ করবেন বলে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি খনন করছেন। আগামী বৃষ্টি মৌসুমে নতুন থানা ভবনের সীমানা দেয়াল ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
রেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দশক আগে সেলিম হোসেন রেলের এই এক একর জায়গা দখলে নেন। পরে সেখানে নালা খনন করে মাছ চাষ শুরু করেন তিনি। ২০১৮ সালে এই নালার পাশে নতুন চারতলা থানা ভবনের কাজ শুরু হয়। এর পরের বছর সেলিম হোসেন সড়কসংলগ্ন ওই খালের ওপর দিয়ে আরসিসি ভিত দিয়ে দোকান নির্মাণ শুরু করেন। সে সময় গণপূর্ত বিভাগ ও রেল কর্তৃপক্ষ কাজ বন্ধ করে  দেয়। তার কিছুদিন পর নির্মাণ কাজ শেষ করেন সেলিম হোসেন। এদিকে গত বছরের শেষের দিকে থানা ভবন ও চারপাশের সীমানা দেয়াল নির্মাণ কাজ শেষ হয়। তবে এখনও এই ভবনে প্রশাসনিক কাজ শুরু হয়নি। 
সরেজমিন গিয়ে দেখা যায়, সেলিম হোসেন ওই নালা খনন করে বড় আকারে পুকুর তৈরির কাজ শুরু করেছেন। মঙ্গলবার থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে এই মাটি খনন করা হচ্ছে। এতে থানা ভবনের দক্ষিণ দিকের সীমানা দেয়াল ও থানায় যাতায়াতের সড়ক ঘেঁষে গর্ত করা হচ্ছে। এর ফলে আগামী বর্ষা মৌসুমে সীমানা দেয়াল ও সড়ক ধসে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
এসব অভিযোগ প্রসঙ্গে ভাংগুড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সেলিম হোসেন বলেন, ‘নালা খনন করা হচ্ছে না। অনুমতি নিয়েই নালার চারপাশে চালা (পার) সংস্কার করা হচ্ছে মাছ চাষ করা করার জন্য।’
ভাংগুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত অভিযান পরিচালনা করা হবে। সরকারি সম্পত্তি দখলের কোন সুযোগ নেই।
রেলের পঞ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘অভিযোগ  পেয়ে কানুনগো পাঠিয়ে মাটি কাটতে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি না মানায় দ্রুত অভিযান চালানো হবে।’
ভাংগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘নালা খননের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।’
 

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা