টাঙ্গাইলে র্যাবের অভিযানে প্রায় ৩১ লক্ষ টাকার হেরোইনসহ মাদক কারবারী আটক
টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৩১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ৩১ লক্ষ টাকা।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে টাঙ্গাইল সদর থানাধীন আশেকপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটুপাড়া এলাকার মো. শাহজাহান আলীর ছেলে অফিজুল ইসলাম (২৬)। এসময় তার কাছ থেকে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩১ লক্ষ টাকা। এছাড়াও তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারী জানায়, সে মাদক দ্রব্য হেরোইন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হতে অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের নিকট বহুদিন ধরে বিক্রি করে আসছিল। পরে আসামীর বিরুদ্ধের টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied