মসিকে ৫ কোটি টাকা ব্যয়ে আরসিসি ড্রেনসহ সড়ক উদ্বোধন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ১১নং ওয়ার্ডে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি আরসিসি ড্রেনসহ আরসিসি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু। ড্রেনসহ রাস্তাটি গরুর খোয়াড় মোড় হতে নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ফুলবাড়িয়া রোড পর্যন্ত নির্মাণ করা হবে, যার দৈর্ঘ্য ৭৯০ মিটার।
উদ্বোধনকালে মেয়র বলেন, নগরের উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে প্রাণপণ কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী সিটির উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ প্রকল্পে নগরীতে যে কাজগুলো চলমান আছে তা বাস্তবায়ন হলে ময়মনসিংহ শহরের অবকাঠামোর আমূল পরিবর্তন ঘটবে।
মেয়র আরো বলেন, ১১নং ওয়ার্ডের উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কাজগুলো হলে এ ওয়ার্ডে আর কোন সমস্যা থাকবে না।
মেয়র করোনা স্বাস্থ্যবিধি মানা এবং টিকা নেয়ার জন্য সকলকে অনুরোধ জানান। তিনি বলেন, ইতোমধ্যে ৬০ ভাগ মানুষকে টিকাদানের আওতায় আনা হয়ছে। টিকা নেয়া নিশ্চিত করতে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। আমারা সকলের সুরক্ষা নিশ্চিত করতে চাই।
উদ্বোধনকালে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ আলম, ১০, ১১, ১২নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকশানা শিরীন, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, ময়মনসিংহ মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদা তাহমিনা, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ১১নং ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেন মেয়র।
শাফিন / জামান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব
গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied