লোহাগড়ায় এশিয়ান টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলের লোহাগড়ায় জাঁকজমকভাবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৫ ফ্রেবুয়ারি) বেলা ১১টায় লোহাগড়া প্রেসক্লাব হলরুমে এশিয়ান টিভির ১০ম বের্ষ পদার্পণ উপলক্ষে ১০ পাউন্ডের কেকে কেটে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ২ বাংলার নিউজের প্রকাশক ও সম্পাদক সৈয়দ খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির প্রতিনিধি ও লোহাগড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী আশরাফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন বিএম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, রাম নারায়ণ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, গণ-নাট্য সংস্থার সম্পাদক মো. আমিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা মোজাম খান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিলু শরীফ প্রমুখ। বক্তারা এশিয়ান টেলিভিশনের সমৃদ্ধি কমনা করেন।
শিক্ষক ও সংগঠক বেলাল সানির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- লোহাগড়া অনলাইন ফুডের পরিচালক ফ্লোরা আলম, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সম্পাদক ও জিটিভি নড়াইল প্রতিনিধি মির্জা মাহামুদ হোসেন রন্টু, সাংবাদিক গোলাম কিবরিয়া, জহুরুল হক মিলু, পিকুল অলম, হাবিবুর রহমান, এস এম মিলন, মৌসুমী খানম, আফজাল শিকদার নিশান, মাহাফুজ, মো. সাবু খানসহ শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন কবি কামনা ইসলাম, শিশু শিল্পী সামিরা আরম, এবং গান পরিবেশন করেন শিশু শিল্পী মাহির ফয়সাল। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলয়াত করেন হাফেজ মাওলানা আমিনুর ইসলাম।
শাফিন / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied