মুশফিক-সাকিবদের ছাপিয়ে ডিপিএলে প্রথম সেঞ্চুরিয়ান মিজানুর
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বের এতগুলো ম্যাচ হয়ে গেলেও সেঞ্চুরির দেখা পাচ্ছিল না কেউ। অবশেষে সেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখার সুযোগ করে দিলেন ব্রাদার্স ইউনিয়নের ডানহাতি ওপেনার মিজানুর রহমান। বৃহস্পতিবার (১৭ জুন) সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মুখোমুখি হয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
শেষ রাউন্ডের এই ম্যাচে শেখ জামাল ধানমন্ডির বোলারদের তুলোধোনা করেছেন ব্রাদার্সের ওপেনার ও অধিনায়ক মিজানুর রহমান। মাত্র ৬০ বলে ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০০ রান স্পর্শ করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৬১.০১!
এবারের ডিপিএলে মুশফিক, সাকিবদের ছাপিয়ে গেলেন মিজানুর। টুর্নামেন্টে সর্বপ্রথম সেঞ্চুরির মালিক হলেন তিনি। মিজানুরের অনবদ্য ব্যাটিংয়ে ১৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১২৪ রান জমা করেছে ব্রাদার্স।
জামান / জামান
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ