বাউফলের মদনপুরা ইউপিতে প্রচারণায় এগিয়ে গোলাম মস্তফার নৌকা
পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় এগিয়ে আছে বর্তমান চেয়ারম্যান মো. গোলাম মস্তফার নৌকা প্রতীক। বিগত ১১ বছর জনগণের সেবা করেছেন তিনি। স্বচ্ছতার সাথে সরকারের বিভিন্ন ভাতা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের মন জয় করেছেন এই সফল চেয়ারম্যান। সব দিক বিবেচনায় আগামী ৭ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন বলে জানান সাধারণ ভোটারেরা।
এ ওয়ার্ডে ১৫ হাজার ২৬৬ ভোটের বিপরীতে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। ৭ ফেব্রুয়ারি (সোমবার) বাউফলে অন্যান্য ইউনিয়নের মতো মদনপুরা ইউনিয়নেও ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন নিয়ে আলাপকালে গোলাম মস্তফা বলেন, বিগত দিনে সাধারণ মানুষের জন্য সত্যতার সাথে কাজ করেছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, জেলেসহ সকল ভাতা স্বচ্ছতার সাথে বিতরণ করেছি। কোনোরকম অনিয়ম করিনি। এছাড়াও আমার মদনপুরা ইউনিয়নের মানুষের জন্য ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি নির্বাচিত হলে মদনপুরা ইউনিয়নের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করব। আমার বিশ্বাস, ভালো কাজের প্রতিদানস্বরূপ জনগণ আমাকে আবারো বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশা আল্লাহ।
শাফিন / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied