ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জের তেলিগাতী ইউনিয়ন পরিষদের ভবন ঝুঁকিপূর্ণ, দূর্ঘটনার আশংকা


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ১১:৪১

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ১নং তেলিগাতী ইউনিয়ন পরিষদের কার্যক্রম। যে কোন মূহূর্তে ভেঙ্গে পড়ে বড় কোন দূর্ঘটনার আশঙ্কার কথা ব্যক্ত করছে ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আক্তার।  
  ৫৬ বছর আগে ১৯৬৫ সালে এ ইউনিয়ন পরিষদের ভবনটি নির্মিত হয়। বর্তমানে পরিষদটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সব কক্ষ থেকেই পলেস্তরা খসে খসে পড়ছে। দরজা-জানালা অবস্থা অত্যন্ত নাজুক । নিরাপত্তাহীনতায় মধ্যে চলে দাপ্তরিক কার্যক্রম। নেই কোন বাউন্ডারি ওয়াল। পরিষদ চত্বরে গরু  ছাগল বিচরণ করে নির্বিঘ্নে। ঝুঁকির কারনে চেয়ারম্যান, সচিব, মেম্বার সহ চৌকিদাররা ভবনে ঢুকতে ভয় পায়। এলাকার সাধারণ জনসাধারণও  নিরুপায়।  
   ইউপি সচিব মো. আসাদুজ্জামান জানান, প্রতিদিন জন্মনিবন্ধন সহ শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা পরিষদে আসে। ইউনিয়ন পরিষদের জরাজীর্নতার কারনে তারা আসতে চাচ্ছে না। এলাকাবাসী বিকল্প কোন ভবনে পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য বার বার অনুরোধ জানাচ্ছে।  
   এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, পরিষদটি নির্মানের পর থেকে এ ভবনটি কখনো সংস্কার করা হয়নি। জমির মিউটেশন, নিজ অর্থায়নে সয়েল টেষ্ট করিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা প্রকৌশলী দপ্তরে অনেক আগেই আবেদন করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের নানা গাফিলতির কারনে এখনো কোন নির্মান কার্যক্রমের কোন অগ্রগতি নেই।     
   উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, এ ইউনিয়ন পরিষদের ভবনটির অনুমোদন হয়ে আছে। টেন্ডারও হয়েছে। শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবার সম্ভাবনা রয়েছে। 
  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ভবন না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী ভূমি অফিসের একটি কক্ষে দাপ্তরিক কাজ পরিচালনার জন্য বলা হয়েছে।

শাফিন / শাফিন

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড